Posts

Showing posts from March, 2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন নাম হলো

Image
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে’-এ রূপান্তর করার কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম জানতে চেয়েছিলেন, ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’-এ রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না; থাকলে তা কী এবং না থাকলে এর কারণ কী। জবাবে আফরোজা খানম বলেন, ঢাকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে। মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে আলাপ-আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। Countdown Timer 00:01

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার

Image
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছরের সেপ্টেম্বরের আন্দোলনে বিপুল প্রাণহানিতে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। একটি তদন্ত প্যানেল সহিংসতার ঘটনায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগে মামলা চালানোর সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। একদিন আগেই অভ্যুত্থানের নেতা বলেন্দ্র শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী এএফপিকে বলেন, তাদেরকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত দুইজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়নি। গত সেপ্টেম্বরে জেন-জি আন্দোলনে প্রায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার কারণে শুরু হওয়া এই আন্দোলন পরে দুর্নীতি ও দুর্বল অর্থনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীদের অনেকেই পুলিশের গুলিতে নিহত হন। এদিকে ইনস্টাগ্রামে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং লিখেছেন,...

একসাথে NCP-র শীর্ষ ৪ নেতার পদত্যাগ

Image
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ চারজন নেতা পদত্যাগ করেছেন। পুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান তারা। পদত্যাগ করা নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। এ কারণে হতাশা থেকেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. আলা...

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

Image
জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। আজ সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে। তখন তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ, বিশেষ একটি সময়ে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁরা সিংহভ...

মুহূর্তেই জানা যাবে কোন পাম্পে তেল, কোনটা পুরো ফাঁকা

Image
চট্টগ্রামের ফটিকছড়িতে জ্বালানি তেলের সরবরাহসংক্রান্ত ভোগান্তি কমাতে চালু হয়েছে 'লাইভ ফুয়েল মনিটরিং সিস্টেম'। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে স্মার্টফোনে এক ক্লিকেই জানা যাবে—কোন পাম্পে তেল পাওয়া যাচ্ছে, কোথায় সরবরাহ চলছে এবং মজুতের সর্বশেষ অবস্থা কী। উপজেলা প্রশাসন জানিয়েছে, নতুন এই উদ্যোগের ফলে পাম্পে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা বা তেল না পেয়ে ফিরে যাওয়ার মতো ভোগান্তি অনেকটাই কমবে। এতে সাধারণ মানুষের সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত হবে। সিস্টেমটি স্বেচ্ছায় ডেভেলপ করেছেন ফটিকছড়ির তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ইনজামাম অপু (স্পেস কাহাফ)। স্থানীয় মানুষের সুবিধার্থে তার উদ্যোগে এবং ফটিকছড়ি ডট কমের কারিগরি সহযোগিতায় এটি চালু করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, 'এই সিস্টেম সাধারণ মানুষের জন্য সহজ ও কার্যকর একটি সেবা। মানুষ এখন ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার হবে।' তিনি আরও বলেন, 'প্রযুক্তিনির্...

হাসিনাকে ফেরত আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Image
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইক‌মিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মি‌টিং‌য়ে ওই কথা বলা হয়েছে। এ সরকার আসার পর শেখ হা‌সিনাকে ফেরাতে আনুষ্ঠা‌নিক চি‌ঠি যায়‌নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি। এটাতো অলরে‌ডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই ...

যুদ্ধ আর কতদিন চলবে জানালেন নেতানিয়াহু

Image
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি হিব্রু ও ইংরেজি—উভয় ভাষায় জাতির উদ্দেশে বক্তব্য রেখেছেন। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে এমন তথ্য জানা গেছে। তবে তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং যুদ্ধের সময়সীমা নিয়ে খোদ দেশের ভেতরেই নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। হিব্রু ভাষায় দেওয়া বক্তব্যে নেতানিয়াহু গত রাতে ইরানের মিসাইল হামলায় আরাদ ও ডিমোনা শহরে ১৮০ জন আহত হওয়া সত্ত্বেও কেউ প্রাণ না হারানোকে একটি 'অলৌকিক ঘটনা' হিসেবে বর্ণনা করেছেন।  তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এই লড়াই যতদিন প্রয়োজন ততদিন চলবে। অন্যদিকে, ইংরেজিতে দেওয়া বক্তব্যে তিনি ইরানের ধ্বংস অনিবার্য বলে উল্লেখ করেন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো আক্রমণাত্মক সুর বজায় রেখে দাবি করেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের হয়ে এই লড়াই লড়ছে। তিনি বিশ্বের অন্যান্য নেতাদেরও এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর জন্য এই সময়টি অত্যন্ত চ্যালেঞ্জিং, কারণ যুদ্ধের প্রথম দিন তিনি দাবি করেছিলেন যে ইসরাইল ইরানের মিসাইল ছোড়ার সক্ষমতা অনেকটাই কমিয়ে দিয়েছে। কিন্তু বাস্ত...

রাষ্ট্রপতি পদে নিয়োগ হতে পারে বিএনপির যেসব নেতা

Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকারি দলের ভেতর-বাইরের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠেছে- বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আর কতদিন দায়িত্বে থাকবেন। তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করবেন, নাকি তাকে অপসারণ বা অভিশংসনের (ইমপিচমেন্ট) পথে যেতে হবে। এদিকে বিএনপি সরকারের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ-সদস্যদের মতামত লাগবে। ২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময়ে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছে। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনো অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তবে সরকারি দল চাইলে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এমন আলোচনা আছে সরকারি দলের মধ্যে। সূত্র জানায়, অনেক কারণে...

রাষ্ট্রপতিকে অপসারণের সিদ্ধান্ত, নতুন রাষ্ট্রপতি হচ্ছেন যিনি

Image
রাষ্ট্রপতি কে হচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এমপি ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণের মধ্যদিয়ে আনষ্ঠানিকভাবে দেশ পরিচালনার দায়িত্ব পাবে দলটি। এ অবস্থায় আলোচনায় এসেছে কে হচ্ছেন আগামী দিনের রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠনের পথে রয়েছে বিএনপি, আর রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় দলটির সিনিয়র নেতারা। এক্ষেত্রে দলীয়ভাবে আলোচনায় আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান। তবে এই তালিকায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। আর রাষ্ট্রপতি করা না হলে মঈন খানকে স্পিকারের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানা গেছে।   এদিকে নতুন সরকার গঠনের পরপরই বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন ৭৫ বছর বয়সী মো. সাহাবুদ্দিন। পদত্যাগের বিষয়ে তিনি গত ডিসেম্বর...

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ জানালেন মির্জা ফখরুল

Image
সম্মিলিত আন্দোলনে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে : রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না : শফিকুর রহমান সংসদকে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী স্পিকার হলেন হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রকাশ্যে বারেক টিলার গাছ কেটে নিচ্ছে অসাধু চক্র যাদুকাটা নদীর তীর কাটা বন্ধের দাবি জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ নিহত খন্ডিতভাবে ডেপুটি স্পিকার নয়, আমরা চাই ‘প্যাকেজ’ : জামায়াত আমির আজ বসছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন হাসপাতাল আছে, সেবা নেই ভোগান্তিতে ৫০ হাজার মানুষ ছাতকে ফজল মিয়া হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান প্রায় ৪০০ ধান কাটার মেশিন বিকল, সময়মতো ধান কর্তনে দুশ্চিন্তায় কৃষক হাওরের বাঁধের টাকায় রাস্তা : দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন অন্যায় সুবিধা নিতে না পেরে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করেছেন পাউবো কর্মকর্তা শেখ ফরিদ : ইউএনও বরকত উল্লাহ লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জ...

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

Image
জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। আজ সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে। তখন তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তিনি এ বিষয়ে এখন মন্তব্য করবেন না। কী হয়েছে আগে দেখে, তারপর কথা বলবেন। অন্তর্বর্তী সরকারের কাজের মূল্যায়ন করবেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি প্রয়োজন নেই। কারণ, বিশেষ একটি সময়ে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁরা সিংহভ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের নাম ঘোষণা

Image
বাংলাদেশের জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত এই সংসদে দেশের গুরুত্বপূর্ণ আইন, নীতি ও বাজেট অনুমোদন করা হয়। সংসদের অধিবেশনে দেশের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো স্পিকার। স্পিকার সংসদের অধিবেশন পরিচালনা করেন, সংসদের শৃঙ্খলা বজায় রাখেন এবং সংসদীয় কার্যপ্রণালী সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না তা নিশ্চিত করেন। এছাড়া সংসদে কে কখন কথা বলবেন, কোন প্রস্তাব গৃহীত হবে—এসব বিষয়েও স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাংলাদেশের সংসদ ভবন, যা রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন সংসদ ভবন হিসেবে পরিচিত। এখানে সংসদ সদস্যরা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন এবং আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী। সংসদের সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারে চূড়ান্ত নাম ঘোষণা

Image
বাংলাদেশের জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত এই সংসদে দেশের গুরুত্বপূর্ণ আইন, নীতি ও বাজেট অনুমোদন করা হয়। সংসদের অধিবেশনে দেশের বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংসদের কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো স্পিকার। স্পিকার সংসদের অধিবেশন পরিচালনা করেন, সংসদের শৃঙ্খলা বজায় রাখেন এবং সংসদীয় কার্যপ্রণালী সঠিকভাবে অনুসরণ হচ্ছে কি না তা নিশ্চিত করেন। এছাড়া সংসদে কে কখন কথা বলবেন, কোন প্রস্তাব গৃহীত হবে—এসব বিষয়েও স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। বাংলাদেশের সংসদ ভবন, যা রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন সংসদ ভবন হিসেবে পরিচিত। এখানে সংসদ সদস্যরা দেশের জনগণের প্রতিনিধিত্ব করে বিভিন্ন বিষয় নিয়ে মতামত দেন এবং আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী। সংসদের সর্বসম্মতিক্রমে তাকে স্পিকার হিসেবে নির্বাচিত করা...

উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

Image
স্থানীয় সরকার–কাঠামোর সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জুলাইয়ে শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে বেশির ভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বরিশাল বিভাগের ছয়টি জেলায়। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এ বছরের শেষের দিকে। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা নির্বাচনের পরপরই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর জনপ্রিয়তা থাকতে থাকতে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে চায় সরকার। সেই আলোকে প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। তবে তাঁর আগে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা জাতীয় সংসদ থেকে চূড়ান্ত হতে হবে। তার পরই নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে বলা আছে, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে গঠিত পরিষদের প্রথম সভার পর থেকে পাঁচ ...

মারা গেছে নেতানিয়াহু, যা জানালো ইরানি গণমাধ্যম

Image
ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর নিহতের খবর। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিবেদনে এই দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। সেখানে মূলত মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের নামে একটি এক্স পোস্টের বরাত দেওয়া হয়েছে।     ওই পোস্টে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং সে সময় বাসভবনে উপস্থিত বেন-গিভর আহত হন। তবে যে এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি সত্যিই স্কট রিটার পরিচালনা করেন কি না—তা এখনো নিশ্চিত নয়। প্রতিবেদনটিতে সরাসরি হামলার কোনো দৃশ্য বা ক্ষয়ক্ষতির প্রমাণ না দিয়ে কয়েকটি পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে-সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও বা ছবি প্রকাশ না হওয়া; তার বাসভবনের আশপাশে কঠোর নিরাপত্তা জোরদারের খবর; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

সিলেটের অবস্থা খুব খারাপ

Image
সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। রোববার (৮ মার্চ) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা ও আনরপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রাত প্রায় ৮টা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। সংঘর্ষে স্কুলছাত্রসহ উভয় গ্রামের প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের প্রথমে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। দশপাইকা গ্রামের পক্ষে আহতরা হলেন, নিজাম উদ্দিন (৫৩) জুবেল মিয়া (২৮), খালেদ খান (৪৩), শানুর আলী (৪৯), বাকপ্রতিবন্ধী মাসুক মিয়া (৫১), জামাল মিয়া (৩৫), কামাল মিয়া (৩৭), চাঁদ উদ্দিন (৪৩), শাহিন খান (৪৫) ও আব্দুল আলিম (৩০)। অন্যদিকে আনরপুর গ্রামের পক্ষে আহতরা হলেন, সেলিম মিয়া (৪১), সাইদুর রহমান (৪২), আব্দুল মালিক (৪৬), স্কুলছাত্র ফয়েজ আহমদ (১৩),...

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বললেন হাদি হত্যার প্রধান আসামি

Image
 ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেন নামে আরো একজনকে। আজ রবিবার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা এফটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনের পরিচয় হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের বিভিন্ন এলাকা ঘুরে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান নেয়। পুলিশ জানিয়েছে, সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ...

হাদি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

Image
ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান দুই আসামীকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হােসন। বনগাঁও সীমান্ত এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। খবর পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়-এর।  তথ্যমতে, ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীদের মতে, হামলাকারীদের মধ্যে একজনকে ফয়সাল করিম মাসুদ হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেফতারে সহায়তার জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে ফয়সাল করিম মাসুদ, তার কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সকল ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।’ এর আগে সিআইসি কর্মকর্তা বলেছিলেন, ঘটনাটি ঘটাতে কোনো অর্থায়ন ছিল কি না তা নির্ধারণের জন্য তদন্ত চলাকালীন সম্ভাব্য কোনো অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাদিকে গুলি করার ঘটনার তদন্ত আইন প্রয়োগকারী সংস্থাগুলো চালিয়ে যাচ্ছে, আর আর্থিক গোয়েন্দা কর্তৃপক্...

রাজশাহীতে অবস্থা খুব খারাপ

Image
রাজশাহীর মোহনপুরের সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত-বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে মোহনপুর উপজেলার সাঁকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হওয়ার ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রেখেছেন।     পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবিহর নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি জামায়াতের কর্মী বলে নিশ্চিত করেছেন জামায়াতের উপজেলা আমির। এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রেখেছেন। এছাড়া একটি মোটরসাইকেল পুড়ি...

উপজেলা নির্বাচন কখন হবে জানালেন মির্জা ফখরুল

Image
যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারগুলোতে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারগুলোতে জনপ্রতিনিধি নেই- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘এগুলোতে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচনের ব্যবস্থা করবো। একদিনে তো সম্ভব নয়, আমরা ইমিডিয়েটলি ট্রাই টু গো ফর দ্যাট (আমরা শিগগির সেদিকে যাচ্ছি)। সরকারের চ্যালেঞ্জটা কী- জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জটা হচ্ছে— টু বিল্ড দ্য নেশন (দেশকে গড়ে তোলা)। আমাদের প্রধানমন্ত্রী, যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন, তার প্রথম কথাটি ছিল বাংলাদেশের জন্য, আই হ্যাভ এ প্ল্যান (আমার একটা পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, বাংলাদেশের মানুষের সমস্যা সমাধান করার চেষ্টা ক...

দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

Image
দেশের বাজারে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার ১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও বর্তমান দর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা এবং অকটেন ১২০ টাকা দরেই বিক্রি হবে। এছাড়া পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নির্ধারিত এই মূল্যহার পুরো মার্চ মাস জুড়ে কার্যকর থাকবে। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি সরকার বর্তমানে আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের বাজারের দাম সমন্বয় করতে ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করছে। প্রতি মাসে এই পদ্ধতির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। তবে মার্চ মাসের জন্য দাম না বাড়িয়ে আগের হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর ...

হটাৎ রাজধানীতে ভয়াবহ ঘটনা, মুহূর্তেই থমকে গেল দেশ

Image
রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে শুক্রবার (৬ মার্চ) ভোরে উত্তরার কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টরের একটি ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণ ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া আক্তার (২৭), রুবেলের চাচাতো ভাই দুবাইপ্রবাসী এনায়েত আলী (৩২), তার স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), ভাগনি আয়েশা আক্তার (১৯) এবং রুবেল (৩৫)। স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, কামারপাড়ার ১০ নম্বর সেক্টরের কবরস্থান রোডে মেম্বার বাড়ির পাশে আবুল কালামের মালিকানাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ ঘটে। ওই বাসায় রাইড শেয়ারিং চালক রুবেল সপরিবারে বসবাস করেন। তার চাচাতো ভাই এনায়েত সম্প্রতি দুবাই থেকে দেশে ফিরে গ্রাম মাদারীপুরের শিবচর থেকে পরিবারের সদস্যদের নিয়ে রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। একই ভবনের সাজেদ মাতব্বর জানান, ভোরে বিকট শব্দ শুনে নিচে নেমে দেখেন ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ক্ষতিগ্রস্ত হয...