হাসিনাকে ফেরত আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী



পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের কাছে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতীয় দূতের কাছে মৌখিকভাবে তোলা হলেও এখন পর্যন্ত দেশটিকে কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়নি বর্তমান সরকার।



মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসব কথা বলেন।




পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইক‌মিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মি‌টিং‌য়ে ওই কথা বলা হয়েছে।



এ সরকার আসার পর শেখ হা‌সিনাকে ফেরাতে আনুষ্ঠা‌নিক চি‌ঠি যায়‌নি এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, আমরা তো কথাই বলেছি। এটাতো অলরে‌ডি চলমান প্রক্রিয়ার মধ্যে আছে।


গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা