Posts

Showing posts from February, 2026

শেষ নিঃশ্বাস ত্যাগের আগমুহূর্তে কী করছিলেন খামেনি

Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘ফারস নিউজ এজেন্সি খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কান্নাবিজড়িত কণ্ঠে দেওয়া এক ঘোষণায় উপস্থাপক দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণা করেন। রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে নিজ দপ্তরে দায়িত্ব পালনকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তিনি নিহত হন। সরকারি বিবৃতিতে ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়-কমপ্লেক্সে রোববার (১ মার্চ) ভোররাতে কী ঘটেছিল, তা নিয়ে ধীরে ধীরে বিস্তারিত তথ্য সামনে আসছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনি স্থানীয় সময় রোববার ভোরের প্রথম প্রহরে তার কার্যালয়ে নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন। সে সময়ই ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এটি তেহরানের কেন্দ্রস্থলে ইরানের সর্বোচ্চ নেতার সরকারি কার্যালয় ও আবাসিক কমপ্লেক্স, যা সাধারণভাবে বেইত-এ-রাহবারি নামে পরিচিত। এখান থেকেই সর্...

বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

Image
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সৃষ্ট পরিস্থিতিতে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে দেশগুলোতে থাকা বাংলাদেশের দূতাবাস আলাদা আলাদ সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি চালু করেছে হটলাইন নম্বারও। কাতারের দোহারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শও দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানিয়েছে দূতাবাস। কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযা...

ঢাকার অবস্থা খুব খারাপ

Image
দীর্ঘদিন ধরে বিশ্বে বায়ু দূষণের তালিকায় প্রথম দিকেই থাকছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এমন বাস্তবতায় আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ২২২। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একই সময়ে তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩১৬। বায়ুমানের এই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। অন্যদিকে ২২৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’। যদিও দেশটির আরেকটি শহর কোলকাতার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কম। তবে এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। ১৮২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কলকাতা।     একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।      ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হ...

বিএনপির শীর্ষ নেতাকে পায়ের রগ কেটে হত্যা করলো যারা

Image
খুলনায় দিঘ‌লিয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্র দিয়ে পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।   যুবদল নেতা মো. মুরাদ খাঁ উপজেলা সেনহা‌টি ইউনিয়ন যুবদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ওই এলাকার মুনসুর খাঁ-এর ছেলে। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র এ তথ্য নিশ্চিত করেছেন। আবির সিদ্দিকী শুভ্র জানান, তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডার জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ ৪/৫ জন মুরাদের গতিরোধ করে এবং তার ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য মুরাদ বক্সিবা‌ড়ি মস‌জিদ সংলগ্ন এক‌টি দোকানে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতরই পুনরায় হামলা করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে মুরাদের দুই পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করে...

কখন হবে উপজেলা নির্বাচন জানালেন মির্জা ফখরুল

Image
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়েই স্থানীয় সরকার নির্বাচন হবে, গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হবে। দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজের পরে ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল নিজ এলাকার মানুষের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি ঠাকুরগাঁও মানুষের কাছে সবসময় ঋণী। আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে কাজ করার সুযোগ পেয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন।  জানা গেছে, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় এসেছেন তিনি। এরপর বিকেলে ইএসডিও এর আয়োজনে ইফতার মাহফিল অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিকেলে জেলা বিএন...

সারাদেশে যাদের গ্রেফতার করা হবে

Image
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন; ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনে সক্রিয় পাঁচ থেকে ছয়টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত দস্যুদের ওপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব দ্রুত যৌথ বাহিনীর সমন্বিত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে। তিনি জানান, অভিযানের চূড়ান্ত কর্মপরিকল্পনা নির্ধারণে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় এ অঞ্চলের অনেক মানুষ জীবিকার তাগিদে সুন্দরবনে যান এবং সেখানে বনদস্যুদের হামলার শিকার হন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরও জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ শি...

নতুন রাষ্ট্রপতি হচ্ছেন যিনি

Image
দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনের পর আজ থেকে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ন্যস্ত হলো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে শপথপাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধানের নাম নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে জোরালোভাবে নাম আসছে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের। সদ্য গঠিত মন্ত্রিসভায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। এ ছাড়া আলোচনায় থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যান্য সিনিয়র নেতার মধ্যে নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান নতুন মন্ত্রিসভায় স্থান পাননি।  ৭৯ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক কুমিল্লা-১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।  এর আগে চারবার সংসদ সদস্য হন তিনি (১৯৯...

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

Image
দেশজুড়ে নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ৮ সদস্যের একটি সেল গঠন করেছে সরকার। ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সেলের কার্যক্রম সারা দেশে পরিচালিত হবে। সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সেলটি নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণ করবে। প্রয়োজনে সদস্যরা আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেলের দাপ...

কক্সবাজারের অবস্থা খুব খারাপ

Image
কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও আগুনে অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে ছয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, গুরুতর আহত একজনকে ঢাকায় এবং আটজনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ‘এন আলম’ নামে সদ্য নির্মিত পাম্পটিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টা থেকে পাম্পটির গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় এক কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়।’ তিনি আরও বলেন, ‘বিস্ফোরণের পর পাম্পের কয়েকটি স্থানে আগুন ধরে যায় এবং সামনের কয়েকটি স্থাপনাতেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের আশপাশে আদর্শ গ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস। বিস্ফোরণের পরপরই এলাকাজুড়ে চরম আতঙ্ক দেখা দেয়।’ স্থানীয় প্রশাসন জানায়, ...

হঠাৎ রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি

Image
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, না অপরাধের তিনি অভিযুক্ত ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো। দ্বিতীয় তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার সময় কিন্তু রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব পালন করেননি। তিনি নীরব, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বৈষম বিরোধী ছাত্রদের পক্ষ থেকে কিন্তু কোটা সংস্কার দাবিতে আমরা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গিয়েছিলাম। তার নীরব ভূমিকার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে। ফলে গণহত্যার দায়ে তিনিও অভিযুক্ত। তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে আগে থেকে। ফলে রাষ্ট্রপতি বলতে আমরা যেটা বুঝি, অভিভাবক, সম্মান-শ্রদ্ধারর যে ব্যক্তিত্ব প্রয়োজন তার কোনটাই আসলে তার নেই ।  তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অভিশংসনে...

অবশেষে সংসদের স্পিকারের নাম ঘোষণা

Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্পিকার কে হবেন—এ প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান–এর নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যেই স্পিকারের নাম ঘোষণা হতে পারে। প্রথম অধিবেশনেই সংসদ সদস্যদের ভোটে স্পিকার নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা এবং সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে তার দক্ষতা তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত এবং সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করেছেন। একই সঙ্গে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার বিষয় বিবেচনায় তার নাম আলোচনায় এসেছে। তবে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি...

গুরুতর আহত এমপি, ঘটে গেছে ভয়াবহ ঘটনা

Image
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় এমপির গাড়িচালক মনিরও আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা থেকে মিরসরাইয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।  এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বিকল্প গাড়িতে করে বারইয়ারহাটের কমফোর্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এমপিকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেয়া হচ্ছে।’ তিনি এমপি নুরুল আমিনের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। Countdown Timer 00:01

শাহবাগ থানা ঘেরাও করলেন ঢাবি শিক্ষার্থীরা

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে শাহবাগ থানার সামনে এ কর্মসূচি পালন করা হবে। তিন দফা দাবিতে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীন-এর ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান। তাদের দাবির মধ্যে রয়েছে- ১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে। ২. ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে। ৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষনিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে। Countdown Timer 00:01

রাষ্ট্রপতির যে কথায় অবাক স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী

Image
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকার নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। ওই সাক্ষাৎকারে তিনি গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময়কালকে ‘চরম অবমাননাকর’ হিসেবে অভিহিত করেছেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ এনেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। সবারই কথা বলার অধিকার আছে। যে যার মতো করে কথা বলবেন, আর যারা জবাব দেওয়ার তারা জবাব দেবেন।’ তিনি আরও যোগ করেন, সরকার কোনো পরিস্থিতিতেই কারও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। অন্যদিকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বিষয়টি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘আজ গণমাধ্যমে রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেখানে তিনি অনেকগুলো স্পর্শকাতর প্রসঙ...

হঠাৎ রাষ্ট্রপতির বার্তায় চমকে উঠল দেশ

Image
আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। প্রথা রয়েছে, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। Countdown Timer ...

বিএনপির শীর্ষ ৪ নেতা নিহত

Image
নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ ও তাঁর ছেলেসহ মোট চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।  নিহতরা হলেন, উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার (যিনি সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী) মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একচ্ছত্র আধিপত্য ছিল। তবে ৫ আগস্টের পর খায়ের মোল্লা ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিলে পুরো এলাকা খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা পুনরায় এলাকায় ফিরতে শুরু করলে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে...

বিএনপির জনপ্রিয় নেতা গু*লিবিদ্ধ

Image
রাজধানীর পান্থপথ এলাকার জুতার মার্কেটের সামনে শফিকুর রহমান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার। তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হ...

হঠাৎ নতুন উদ্যোগ নিয়ে মাঠে নামছেন ড. মুহাম্মদ ইউনূস

Image
২০২৪ সালের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে দেশের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রায় ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার পর ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন নির্বাচিত সরকারের কাছে। নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের নেতৃত্বে আসেন তারেক রহমান। ক্ষমতা ছাড়ার পর ড. ইউনুসের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক মহলে নানা প্রশ্ন উঠেছে—তিনি কি অবসর নেবেন, নাকি নতুন কোনো উদ্যোগে যুক্ত হবেন? ঘনিষ্ঠ সূত্র জানায়, বর্তমানে তিনি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন। নিয়ম অনুযায়ী আরও তিন মাস সেখানে থাকার সুযোগ থাকলেও, তিনি আগেভাগেই সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ঈদের পর গুলশানের নিজ বাসভবনে ফিরে যেতে পারেন বলেও জানা গেছে। যমুনায় আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন এবং দেখা করতে আগ্রহীদের জন্য সময় রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে নিজের দীর্ঘদিনের “থ্রি জিরো ভিশন”—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন...

চট্টগ্রামে অবস্থা খুব খারাপ

Image
 চট্টগ্রামের কর্ণফুলীতে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর একে অপরকে দুষছেন দুদলের নেতারা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকায় এ ঘটনা ঘটে।  উপজেলা যুবদলের সদস্য শাহেদুল আলম টিটু, বড়উঠান ইউনিয়ন কৃষক দলের সদস্য মঞ্জুর আলম, ছাত্রদল নেতা ইমনসহ ৮ জন আহত হন বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।  অন্যদিকে জামায়াত নেতা আলমগীর, এনাম ও মামুনসহ ৮ থেকে ১০ আহত হন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়।  জামায়াতকে অভিযুক্ত করে দক্ষিণ জেলা বিএনপির সদস্য এসএম ফারুক হোসেন জানান, নির্বাচনের দিন হিন্দুপাড়ার ভোটার নিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার রেশ ধরে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী দৌলতপুর জামে মসজিদে নামাজ পড়তে গেলে জামায়াতের যুব সংগঠনের সেক্রেটারির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়।  এদিকে জামায়াতের কর্ণফুলী শাখার আমির মনির আবছার চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে স্থানীয় বিএনপি ও মাদক ব্যবসায়ী কর্তৃক জামায়াত ...

সংসদে নতুন চমক, স্পিকার হচ্ছেন যিনি

Image
সংসদ নির্বাচনের পর জাতীয় সংসদের স্পিকার কে হবেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবারের সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম বিভিন্ন মহলে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। আগামী ২৬ তারিখের মধ্যে স্পিকারের নাম ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা তাকে স্পিকার পদের আলোচনায় এগিয়ে রাখছে। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত। সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তার সম্পৃক্ততা রয়েছে। একই সঙ্গে তিনি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় এনে তার নাম আলোচনায় এসেছে। যদিও দলীয়ভাবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ...

উপজেলা নির্বাচন কখন হবে জানালো স্থানীয় সরকার মন্ত্রী

Image
দ্রুততম সময়ের মধ্যে সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ বুধবার সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এসব শীর্ষ পদে তখন বেশির ভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁদের অধিকাংশই আত্মগোপনে চলে যান। পরে সরকার শীর্ষ পদে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় এখনো প্রশাসকেরা দায়িত্ব পালন করছেন। আজ সংবাদ সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্থানীয় নির্বাচন কবে নাগাদ হতে পারে। তখন তিনি বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব এ সিদ্ধান্ত নেওয়া হবে।’ Countdown Timer 00:01

ফ্যামিলি কার্ডে মিলবে নগদ টাকা, পাবেন যারা

Image
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই চান অন্তত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগেই এই কার্যক্রম শুরু করতে। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ী সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতা ও সুবিধাভোগীদের সংখ্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই কার্ড মূলত সার্বজনীন করার লক্ষ্য রয়েছে এবং এতে প্রাথমিক কোনো কঠোর বিধিনিষেধ থাকবে না। তবে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলোকে এই সুবিধার আওতায় নিয়ে আসবে।  মূলত মেকানিজম বা কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে পরিচালনার পদ্ধতি...

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা

Image
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখন আলোচনায় রয়েছে—বর্তমান মেয়াদে রাষ্ট্রপতি কে থাকবেন এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা আছে কি না। মো. সাহাবুদ্দিন শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র-জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ওঠে। যদিও তাকে অপসারণের দাবির বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি। শেষ পর্যন্ত তার কাছেই তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়। বর্তমান সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফলে তিনি পদে বহাল থাকলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আইনগত সুযোগ নেই। সংবিধান বিশ্লেষকদের মতে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না হলে নতুন কেউ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে পারবেন না। আইনজীবী ও সংবিধান বিশ্লেষক কাজী জাহেদ ইকবাল জানান, সংবিধানেই রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া...

হঠাৎ ঘটে গেছে ভয়াবহ ঘটনা, সেনাবাহিনীর ২ জন নিহত

Image
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের বালিয়া মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান। পুলিশ জানায়, সকালে সেনাবাহিনী তাদের ক্যাম্প কার্যক্রম সম্পন্ন করে ফুলপুর থেকে ময়মনসিংহ ফেরার পথে বালিয়া মোড়ে শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর থ্রি টন ট্রাক ও যাত্রীবাহী বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় প্রায় ১৫ জন। আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের বালিয়া মোড়ে ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আর্মির থ্রি টনের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি টনের ড্রাইভার সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের ড্রাইভার আব্দুল বাসেতসহ ১০/১২ জন গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে দুই গাড়ির চালক মারা যায়। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওস...

বিএনপি নেতার লাশ উদ্ধার, পেছনে যে রহস্য

Image
লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সময়। অপরদিকে, সোমবার রাতে রায়পুর থানার সংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়াবাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পাল বাড়ীর কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুরশহরে আগরবাতির ভ্রাম্যমান ব্যবসায়ী।  নিহত বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এর আগে ইউসুফ ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’ বাবুরহাট এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে দেখতে এসেছি। কয়েকদি...