একসাথে NCP-র শীর্ষ ৪ নেতার পদত্যাগ



চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জেলা আহ্বায়কসহ চারজন নেতা পদত্যাগ করেছেন। পুরে তারা তাদের পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন। একই সঙ্গে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছেও পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে জানান তারা।



পদত্যাগ করা নেতারা হলেন— জেলা আহ্বায়ক মো. আলাউল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া।



দুটি পৃথক পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেছেন। তবে পদত্যাগের পেছনে ভিন্ন ভিন্ন কারণও রয়েছে বলে জানা গেছে।



এ বিষয়ে মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছিলেন না। এ কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।



অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যুক্ত হলেও সময়ের সঙ্গে সেই প্রত্যাশার প্রতিফলন দেখা যায়নি। এ কারণে হতাশা থেকেই তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।



উল্লেখ্য, ২০২৫ সালের ৫ জুন মো. আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটিও গঠন করা হয়।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা