টাকা, জমি কিংবা স্বর্ণ নয়, আগামী ১০ বছরে সবচেয়ে মূল্যবান জিনিস হবে



স্বর্ণ, টাকা কিংবা জমি নয় — আগামী ১০ বছর পর সবচেয়ে মূল্যবান সম্পদ হতে যাচ্ছে যে জিনিস। 




বর্তমানে সম্পদ বলতে আমরা সাধারণত টাকা, সোনা বা জমিকে বুঝি। তবে ভারতের জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাত ভবিষ্যদ্বাণী করেছেন, আগামী দশকে এই ধারণা পুরোপুরি বদলে যেতে পারে।




তার মতে, ভবিষ্যতের সবচেয়ে দামী ও গুরুত্বপূর্ণ সম্পদ হবে বিদ্যুৎ ও শক্তি। কারণ, বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডাটা সেন্টারের ব্যবহার, যার ফলে বিদ্যুতের চাহিদাও অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।




একটি নতুন ডাটা সেন্টার বছরে প্রায় ৮ লাখ বৈদ্যুতিক গাড়ির সম্মিলিত বিদ্যুৎ ব্যবহারের চেয়েও বেশি বিদ্যুৎ খরচ করতে পারে। বর্তমানে একটি ডাটা সেন্টারের মোট পরিচালন ব্যয়ের প্রায় ৬৫% ব্যয় হয় শুধুমাত্র কম্পিউটিং ও কুলিংয়ের মতো বিদ্যুৎ-নির্ভর কাজে।




বিশ্বজুড়ে ডাটা সেন্টারের সংখ্যা দ্রুত বাড়ছে। শুধু যুক্তরাষ্ট্রেই বর্তমানে প্রায় ৩,৬৮০টি ডাটা সেন্টার রয়েছে। গবেষণা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ১০% কেবল ডাটা সেন্টারগুলোর জন্য প্রয়োজন হতে পারে।




এই বাস্তবতার কারণে ভবিষ্যতের সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যুৎ ও শক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা