এবার দেশবাসীর জন্য বড় সুখবর

 


ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক হালনাগাদে নতুন ওয়ানডে র‍্যাংকিং প্রকাশ করা হয়েছে। নতুন র‍্যাংকিংয়ে আগের মতো ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ পজিশনেই আছে বাংলাদেশ।




বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোর ফলাফলকে ৫০ শতাংশ ধরে পয়েন্ট হিসাব করা হয়েছে।



২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আয়োজক হওয়ায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা সেরা আটে অবস্থান করায় নবম স্থানে থাকা দলটির জন্যও সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ তৈরি হবে। ফলে নবম স্থানটিও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ৯ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ৮৪। বাংলাদেশের ঠিক নিচে অবস্থান করা ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং ৭৪। তাদের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ১০ পয়েন্টের। এই ব্যবধান আগে ছিল ৬ পয়েন্টের। তাই বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা আরেকটু বাড়ল বাংলাদেশের।


এদিকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা কিউইদের নামের পাশে ১১৩ পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১০৯। ফলে শীর্ষ তিনে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রেখেছে তারা।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা