আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঘটতে পারে ভয়াবহ ঘটনা


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংস্থাটির এই জরুরি সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আজ (বৃহস্পতিবার) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।


দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ


দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ


 

এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।



পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। সেই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।



আবহাওয়াবিদ আরও জানান, আগামী ৩ থেকে ৪ দিন দেশে ভারী বর্ষণ, বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৫ মে থেকে বৃষ্টিপাত কমে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।



এ পরিস্থিতিতে অপ্রয়োজনে বাইরে বের না হওয়া, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা