অর্থমন্ত্রীর অবস্থা খুব খারাপ
হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানও মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থতার কারণে ভর্তি করা হলেও নির্দিষ্টভাবে কী ধরনের শারীরিক জটিলতা থেকে সমস্যা তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।

Comments
Post a Comment