৫টি ভোটকেন্দ্রে আগুন, ঘটে গেছে ভয়াবহ ঘটনা কারা দিলো আগুন



নেত্রকোনার পাঁচটি ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত। এর মধ্যে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সদর উপজেলায় চারটি এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে একটি কেন্দ্র আছে। গতকাল সোমবার দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যে এসব স্থানে এ ঘটনা ঘটে।


আগুনে তিনটি বিদ্যালয়ের কক্ষে থাকা ছয়টি বেঞ্চ ও দেয়ালের আংশিক অংশ পুড়ে গেছে। আর দুটি বিদ্যালয়ের বাইরে থাকা পরিত্যক্ত দুটি বেঞ্চ পুড়ে যায়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।


যে পাঁচটি কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সেগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলা উপজেলার হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বধলার হিরনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো জানালা খুলে চটের বস্তায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বিদ্যালয়গুলোয় ছয়টি বেঞ্চ পুড়ে যায় এবং দেয়ালের আংশিক ক্ষতি হয়। অন্যদিকে লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাখা পরিত্যক্ত দুটি বেঞ্চেও একই পদ্ধতিতে আগুন দেওয়া হয়।


গ্রামবাসী টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার এবং স্থানীয় ইউএনও পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেন।


সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, সদর উপজেলার চারটি কেন্দ্র পরিদর্শন করা হয়েছে। দুটি বিদ্যালয়ের জানালা খুলে ভেতরে আগুন দেওয়ায় পাঁচটি বেঞ্চ পুড়ে গেছে। অন্য দুটি বিদ্যালয়ের বারান্দায় রাখা পরিত্যক্ত দুটি বেঞ্চ পুড়েছে। কেন্দ্রগুলোয় গ্রাম পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।


কিছু বেঞ্চ আংশিক পুড়লেও ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা