রাতে বগুড়ায় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলো যারা



বগুড়া শহরের ফুলবাড়িতে একদল বহিরাগত ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। তবে স্থানীয় লোকজন ও আইন শৃংখলা বাহিনীর তৎপরতার মুখে তারা পালিয়ে যায়। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, রাত পোনে ১০ টার দিকে ৮-১০ বহিরাগত যুবক ওই স্কুল কেন্দ্র দখলের জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু এ সময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।।বগুড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: তৌহিদুল ইসলাম বিটু জানান, ওই বহিরাগতরা ওই কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয় জনতা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সাবেক কাউন্সিলর বিটু আরও জানান, এ সময় সেখান থেকে ২ জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা