ঢাকা-১৩ আসনে তুমুল উত্তেজনা, কে এগিয়ে আছে দেখুন



ঢাকা-১৩ আসনের তিনটি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে রিক্সা প্রতীকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মামুনুল হক এগিয়ে আছেন। এই তিন কেন্দ্রের ভোটে তিনি ১,২৩৫ ভোট পেয়েছেন, যেখানে ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী ববি হাজাজ্জ ১,১১৫ ভোট পেয়েছেন।


এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮ হাজার ৭৯১। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ এবং তৃতীয় লিঙ্গের ৮ জন ভোটার রয়েছেন।


ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকালবেলা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বেড়ে যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি নজর কাড়ে। তারা দেশের ভবিষ্যত গঠনে তাদের মতামত দিয়েছেন।

২০০৮ সালের নিবন্ধন প্রক্রিয়ার পর এবার সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী সংখ্যা ২,০২৯; এর মধ্যে দলীয় প্রার্থী ১,৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারে ১১৯টি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য অনুযায়ী, দেশের ৪৮৬টি কেন্দ্রে কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯টি কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টা হয়েছে এবং ৩টি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা