হঠাৎ ভয়াবহ ঘটনা, জামায়াত নেতা রহস্যময়ভাবে নিহ*ত



ঝিনাইদহের মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তার নাম আসাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভৈরবা এলাকায় পাওয়ার ট্রিলার ও থ্রিহুইলারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদ নেপা ইউনিয়নের কুল্লাহ গ্রামের আনারুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহেশপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও মিছিলে অংশ নেন আসাদসহ আরও কয়েকজন। কর্মসূচি শেষে তারা একটি পাওয়ার ট্রিলারে করে নিজ গ্রাম কুল্লাহতে ফিরছিলেন। পথে ভৈরবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রিহুইলারের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আসাদসহ ৫ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে আসাদের অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত অন্য ৪ জন বর্তমানে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা