ঢাকা গাজীপুরে অবস্থা খুব খারাপ



উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর নগরের শিমুলতলী এলাকায়

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে রেলপথ অবরোধ করেছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় গাজীপুর নগরের শিমুলতলী এলাকায়ছবি : প্রথম আলো

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার আবারও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা।


এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।


আজ সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা কর্মসূচি শুরু করেন। এতে সড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। এসব পথের যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ সময়ে জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতি করে। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় ওই কর্মসূচি চলছিল।



এর আগে গত রোববার দুপুরের দিকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা গাজীপুরের শিমুলতলী এলাকায় আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।


আন্দোলনরত শিক্ষার্থীর জানান, উপসহকারী প্রকৌশলী ও সমমানের দশম গ্রেডের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা প্রদান ডিপ্লোমা প্রকৌশলীদের সঙ্গে বৈষম্য। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে তারা লোকদেখানো বলে দাবি করেন। বিতর্কিত কমিটি বাতিল না করা হলে এবং তাদের দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তাঁরা।


বিক্ষোভকারীদের দাবির মধ্যে রয়েছে, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষণ, বিতর্কিত সার্কুলার বাতিল এবং এ–সংক্রান্ত রিটের দ্রুত নিস্পত্তি।


এদিকে সড়ক ও রেলপথ অবরোধের কারণে সাধারণ যাত্রী ও কর্মজীবীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিকল্প সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় গাজীপুরের বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মুন্না বণিক বলেন, সকাল সাড়ে ১০টার দিকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করার কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর জংশনের দুটি ট্রেন যাত্রাবিরতি করে আছে। এতে যাত্রীরাও দুর্ভোগের মধ্যে পড়েছেন।


গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা