আগামী ৪৮ ঘন্টার মধ্যেই ঘটতে যাচ্ছে ভয়াবহ ঘটনা



যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভুচিচ বলেন, “অনেক সময় এমন কিছু ঘটনা সামনে আসে, যেগুলো শুনতে আজগুবি বা অবিশ্বাস্য মনে হয়। কিন্তু ইতিহাস বলে, এমন পরিস্থিতির পরই কোথাও না কোথাও বোমা পড়ে।” এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময়কার নারী কেলেঙ্কারির উদাহরণ টেনে বলেন, এ ধরনের ঘটনা অনেক সময় বড় রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্তকে ত্বরান্বিত করে।


সার্বিয়ান প্রেসিডেন্ট আরও বলেন, `আমার ধারণা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হতে পারে। একই সঙ্গে আরও কিছু বড় ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত কঠিন। এই সময়ে শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।



ভুচিচের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে।


এর আগে, গত ২৬ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের একটি ‘বিশাল নৌবহর’ ইরানের দিকে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি তেহরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, `সময় দ্রুত ফুরিয়ে আসছে।'

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা