ঢাকা সাভারের অবস্থা খুব খারাপ
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন অটোরিকশা চালকরা। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট।
খবর পেয়ে সাভার মডেল থানার ওসি আরমান আলী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের দাবি শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়কে অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ওসি আরমান আলী বলেন, মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচল অতিরিক্ত যানজট, যাত্রী হয়রানি ও সড়ক দুর্ঘটনার কারণে আইনগতভাবে নিষিদ্ধ হলেও এদিন চালকরা দাবি আদায়ের উদ্দেশ্যে সড়ক অবরোধ করেন।

Comments
Post a Comment