হঠাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ


 

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা বলল জাতিসংঘ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে আনার বিষয়ে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করেই জবাবদিহিতার ওপর গুরুত্ব দিয়েছেন জাতিসংঘ।


জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বুধবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসরণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


এক সাংবাদিক মহাসচিবের ভারত সরকারের প্রতি আহ্বান জানানোর বিষয়টি জানতে চাইলে ফারহান হক বলেন, “জাতিসংঘের বিশ্বাস, যেকোনো বিচারের ক্ষেত্রে জবাবদিহিতা থাকা আবশ্যক। তবে এটি অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে সম্পন্ন হতে হবে।”


উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য রয়েছে। সেই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়টি শুরু থেকেই জাতিসংঘের জন্য গুরুত্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা