হঠাৎ হাসিনাকে নিয়ে ছেলে জয়ের বিস্ফোরক মন্তব্য


 

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছেন তার ছেলে ও আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী লীগ যদি কখনো আবার রাজনৈতিক অঙ্গনে ফেরার সুযোগ পায়, সে ক্ষেত্রে শেখ হাসিনাকে দলের নেতৃত্বে আর নাও দেখা যেতে পারে।



কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জানান, শেখ হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবছেন। তার ভাষায়, বয়স ও দীর্ঘ সময় নেতৃত্বে থাকার পর স্বাভাবিকভাবেই এটি তার রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে।


জয় আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চান এবং বিদেশে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা নেই। তবে সক্রিয় রাজনৈতিক নেতৃত্বে আর থাকার আগ্রহ তার মধ্যে নেই বলেও ইঙ্গিত দেন তিনি। বর্তমানে শেখ হাসিনার বয়স ৭৮ বছর এবং জয় জানান, এটিই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল।



সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট বক্তব্য দেন জয়। আলজাজিরার সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ছাড়াও আওয়ামী লীগ চলতে পারে। তার ভাষায়, কেউ চিরদিন বেঁচে থাকে না এবং একটি রাজনৈতিক দল ব্যক্তিনির্ভর নয়।



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করে। বর্তমানে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা