ঢাকায় হামলা, বিএনপির নেতা গু'লিবি'দ্ধ


 ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।



স্থানীয় সূত্র জানায়, কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার পেটের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পান্থপথে অবস্থিত স্কয়ার হাসপাতালে ভর্তি করেন।


এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা