হঠাৎ আওয়ামী লীগের যে ৫ বড় নেতা গ্রেপ্তার



রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে কারাগারে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেন।


নিষিদ্ধ ঘোষিত সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আদালতে হাজিরা শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় নেতাকর্মীরা পুলিশের সামনে জয় বাংলা স্লোগান দেন। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমববার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী নতুনবাজার চরলক্ষ্মীপুর গ্রামের মো. আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে জনি শেখ (১৭), সাহাবুদ্দিন শেখের ছেলে তৌফিক আহম্মেদ তাহিম (১৭) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭)। 


থানা পুলিশ সূত্রে জানায়, দুপুর সোয়া বারোটায় নিষিদ্ধ সংগঠন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহীন শেখকে কোর্টে হাজিরার জন্য আদালতে তোলা হয়। এ সময় ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করেন। এরপর আদালতে শুনানি শেষে নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি শহিনকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার মূহুর্তে তার আত্মীয় ও ছাত্রলীগ সমর্থকরা পুলিশের সামনেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।  


তারা শ্লোগানে বলেন-‘শাহিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’। এসময় আদালত চত্বরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে পরে পুলিশের কড়া নিরাপত্তায় শাহিনকে রাজবাড়ী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। স্লোগান দেওয়া অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আসামি বলে জানা গেছে।


রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান যুগান্তরকে বলেন, আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

২০২৬ সালে উপজেলা ইউনিয়ন নির্বাচনের সম্ভাব্য তারিখ

অবশেষে রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা